ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দরপতন এড়াতে শেয়ার ধরে রেখেছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়াারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সূচকের উত্থান লক্ষ্য করা গেলেও টাকার অংকে লেনদেন কমেছে। দিনভর বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান ও অস্থিরতার মধ্যে শেষ পর্যন্ত মূল্যসূচক বেড়ে লাভ হলেও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, দিনের শুরুতেই সূচক বাড়লেও সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তা নিম্নমুখী ছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি করে। ফলে লেনদেনের গতি কমে যায় এবং অধিকাংশ বিনিয়োগকারী শেয়ার কেনার পরিবর্তে ধরে রাখার পক্ষপাতী হন। বেলা ১টার পর থেকে সূচক আবার ঊর্ধ্বমুখী হতে থাকলেও বিনিয়োগকারীদের অনীহার কারণে লেনদেনের পরিমাণ বাড়েনি।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের মধ্যে গত কয়েক দিন ধরে চলা সতর্ক অবস্থান ও মুনাফা উত্তোলনের প্রবণতার কারণেই আজকের এই চিত্র দেখা গেছে। তবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, বাজারের মৌলিক অবস্থা এখনো স্বাভাবিক রয়েছে এবং এটি অস্থায়ী বলেই মনে করা হচ্ছে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক কিছুটা বাড়লেও টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। কমেছে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর অর্ধেকের বেশি শেয়ারের দামও।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৫৪.৮২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৫.৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫১.৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮১৮ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৭৪ কোটি ৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৪৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৫টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮২.৮৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭.৭৬ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)