ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বছরের শুরুতেই শেয়ারবাজারে বিদেশিদের ঘুরে দাঁড়ানো
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতে দেশের শেয়ারবাজারে ইতিবাচক সুর শোনা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের কার্যক্রমে। টানা কয়েক মাস শেয়ার বিক্রির পর অবশেষে তারা জানুয়ারিতে নিট ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ফলে বাজারে বিদেশি অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
গত কয়েক মাস রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচনকে ঘিরে উদ্বেগের কারণে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছিলেন। তবে পরিস্থিতির উন্নতি এবং বিনিয়োগ পরিবেশে স্থিতিশীলতার আভাস পাওয়ায় জানুয়ারিতে তাদের বিনিয়োগ আচরণে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক স্পষ্টতা বৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা বিদেশিদের আস্থা ফেরাতে সহায়ক হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১৯৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ক্রয় করেছেন। একই সময়ে তারা বিক্রি করেছেন ১৭৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। এতে মাস শেষে নিট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ১ লাখ টাকা।
এর আগে আগস্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টানা পাঁচ মাস বিদেশিরা নিট বিক্রেতা ছিলেন। বিশেষ করে বছরের শেষ প্রান্তিকে তাদের বিক্রির প্রবণতা আরও জোরালো হয়ে ওঠে, যা বাজারে চাপ সৃষ্টি করেছিল।
ডিসেম্বর মাসের চিত্র ছিল আরও নেতিবাচক। ওই মাসে বিদেশিদের শেয়ার কেনা হয়েছিল মাত্র ৩২ কোটি ৪০ লাখ টাকার, বিপরীতে বিক্রি হয়েছিল ১১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সেই প্রেক্ষাপটে জানুয়ারির ইতিবাচক নিট ক্রয়কে বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের এ ধারাবাহিকতা বজায় থাকলে বাজারে তারল্য বাড়বে এবং লেনদেনে গতি ফিরবে। বিদেশি অংশগ্রহণ বৃদ্ধি পেলে বাজারের গভীরতা ও স্থিতিশীলতা শক্তিশালী হয়। পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের আস্থাও বাড়ে, যা সামগ্রিক সূচকে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ বাড়লে শেয়ারবাজার আরও দৃঢ় ভিত্তির ওপর এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)