ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
বাংলাদেশ ব্যাংকের ঘটনাকে ‘মব-কালচার’ বললেন ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে আকস্মিক রদবদল এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হেনস্তার ঘটনাকে ‘মব-কালচারের’ এক বিপজ্জনক বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন বিশৃঙ্খলা কেবল প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করছে না, বরং এটি ধ্বংসের শেষ প্রান্তে থাকা দেশের অর্থনীতিকে চূড়ান্ত বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
বিবৃতির পটভূমি হিসেবে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা উল্লেখ করা হয়। সেদিন একদল কর্মকর্তা-কর্মচারীর দিনভর বিক্ষোভ ও চরম উত্তেজনার মুখে গভর্নর আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে বিদায় নিতে হয় এবং একই দিনে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই বিক্ষোভ চলাকালে সাবেক গভর্নরের একজন উপদেষ্টাকে একদল ব্যক্তি জবরদস্তিমূলকভাবে ব্যাংক থেকে বের করে দেয়, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতির কঠোর নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট। তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।”
জামায়াত আমির মনে করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের টার্গেট করার এই ধারা রুখতে হবে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।” তিনি এই ধরণের বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার