ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের নীতিনির্ধারণী প্রথম সভা শেষ করেই জাতীয় সংস্কৃতির দুই বৃহৎ আয়োজনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই এক ব্যস্ত সময় পার করছেন তিনি। দিনের শুরুতে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রশাসনিক কাজ সেরে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী সরাসরি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। সেখানে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজ হাতে দেশের বিশিষ্ট গুণীজনদের ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের আয়োজনে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় এই দ্বিতীয় সর্বোচ্চ পদকে ভূষিত করা হচ্ছে।
সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের মেলাটি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জ্ঞান ও সাহিত্যের উৎসবের শুভ সূচনা করবেন। মেলাটি চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
ইতিমধ্যেই বইমেলা প্রাঙ্গণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর এই ব্যস্ত সফরসূচি সরকারের প্রশাসনিক গতির পাশাপাশি দেশের সংস্কৃতি ও সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক