ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৩ সেপ্টেম্বর) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারেই সূচক ও লেনদেন ছিল চাঙ্গা। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। এমতাবস্থায় সর্বনিম্ন দরেও ক্রেতা পায়নি তালিকাভুক্ত ৭ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- এইচআর টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং প্রিমিয়ার লিজিং। আজ এসব কোম্পানির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা সঙ্কটে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়। এর মধ্যে এইচআর টেক্সটাইল ছাড়া বাকি কোম্পানিগুলোর শেয়ার গত কয়েক কার্যদিবসে বিক্রেতা সংকটের মুখে হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এইচআর টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৬০ পয়সা থেকে ৩২ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৪০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়েল ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ টাকা ৬০ পয়সা, ১ টাকা ৬০ পয়সা, ১ টাকা ৮০ পয়সা এবং ১ টাকা ৮০ পয়সায়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?