ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য বহুল প্রত্যাশিত সিদ্ধান্ত এসেছে। বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কমিশনের ৯৭১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনমত ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হবে ১৫০ টাকা, যা সমানভাবে তিন ভাগে ভাগ হবে। অর্থাৎ ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) এবং বিএসইসি—প্রতিটি পক্ষ পাবে ৫০ টাকা করে।
নতুন এই বিধান সরকারি গেজেট আকারে শিগগির প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পর থেকেই ২০২৫-২৬ অর্থবছরের জন্য কম ফি কার্যকর হবে। তবে এর আগের অর্থবছরে পূর্বের মতোই ৪৫০ টাকা রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে বিনিয়োগকারীদের।
অন্যদিকে, বিও অ্যাকাউন্টের বার্ষিক ফি জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। আগে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আবেদনের ভিত্তিতে তা বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের উপর বার্ষিক ব্যয় অনেকাংশে কমে আসবে বলে বাজারসংশ্লিষ্টরা আশা করছেন। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা বিও অ্যাকাউন্টের অতিরিক্ত চার্জ কমানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে কমিশনের এই উদ্যোগে তাদের সেই দাবি পূর্ণাঙ্গ রূপ পেল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত