ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের উপর
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-র আমদানি বিল হিসেবে ১.৫ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এই পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসের আকু বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ হয়েছে ১,৫০৩.৫০ মিলিয়ন বা ১.৫০ বিলিয়ন ডলার। এতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট গ্রস রিজার্ভ ৩০.৩০ বিলিয়ন ডলার হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী, এই রিজার্ভ ২৫.৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১.৪৩ বিলিয়ন ডলার, এবং আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬.৪৫ বিলিয়ন ডলার।
আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেনের দায় পরিশোধ করা হয়। আকুর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। এই ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে বর্তমানে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত, কারণ দেশের অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে আমদানি ব্যয় পরিশোধে শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক