ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদির জানাজায় অংশ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের সব নাগরিকের হৃদয়ে অমর। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজার আগে তিনি এই বার্তা দেন।
ড. ইউনূস বলেন, “আজ আমরা শুধু হাদিকে বিদায় দিতে এখানে উপস্থিত নই। আমাদের সবার হৃদয়ে হাদি চিরকাল থাকবে।”
সকালেই হাদির লাশের ময়নাতদন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। পরবর্তীতে তার লাশ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের উপস্থিতিতে একটি মিছিলের মাধ্যমে লাশটি মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।
এদিন সকাল থেকেই মানুষ সংসদ ভবন এলাকায় ভিড় করতে শুরু করেন। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয়স্মরণী ও আসাদগেটসহ আশপাশের এলাকা মানুষের সমুদ্রে পরিণত হয়। উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের অনুরোধ এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি