ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এক দিনেই দুবার কাঁপল দেশ, রাতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: একই দিনে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে মৃদু কম্পনের পর রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী, রাতে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। দীর্ঘ সময় ধরে চলা এই কম্পনের ফলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে রাস্তায় বেরিয়ে আসেন।
এর আগে, আজ ভোরেও এক দফা ভূমিকম্প আঘাত হানে দেশে। ভোররাতের ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।
একই দিনে ১৬ ঘণ্টার ব্যবধানে দুইবার ভূ-কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত এই দুই ভূমিকম্পে দেশের কোথাও বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল