ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা
নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার ঠিক কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই-আগস্ট বিপ্লবের ঘটনাবলি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনের শুরুতে কূটনীতিকরা গণঅভ্যুত্থানে শহীদ প্রায় ৪ হাজার মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বিদেশি প্রতিনিধিদের সাথে ছিলেন।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "এই জাদুঘরের মূল উদ্দেশ্য হলো কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের কোথাও যেন এমন দুঃশাসনের পুনরাবৃত্তি না ঘটে। এটি ভবিষ্যতে অন্যান্য দেশের সমজাতীয় প্রতিষ্ঠানের সঙ্গেও সহযোগিতা করবে।"
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, "জাদুঘরটি জুলাই বিপ্লবের ৩৬ দিনের চূড়ান্ত লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি দীর্ঘ বছরের দুঃশাসনের উপাদানগুলোও তুলে ধরেছে। ইতিহাসের আসল শিক্ষা হলো এটি যেন আর কখনো ফিরে না আসে।"
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পরিদর্শন শেষে বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের উৎপত্তি এবং ইতিহাস বুঝতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিদর্শন ছিল অত্যন্ত শক্তিশালী ও অনুপ্রেরণামূলক।"
এই বিশেষ সফরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান, ফিলিস্তিন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘ, এডিবি ও আইওএম-এর মতো আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও পরিদর্শনে অংশ নেন। জাদুঘরের চিফ কিউরেটর তানজিম ওয়াহাব অতিথিদের বিভিন্ন প্রদর্শনী ও ঐতিহাসিক বৈশিষ্ট্যগুলো বিস্তারিত বুঝিয়ে বলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর