ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় কাল ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনসভায় ২ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এটিই হবে ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে তিনি মাত্র এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বুধবার জনসভা চলাকালীন শহরের প্রধান দুটি প্রবেশপথ—পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে কোনো যান চলাচল করতে দেওয়া হবে না। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫টি জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন। সভায় এই অঞ্চলের ১৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তারেক রহমান দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুর পৌঁছাবেন। জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। হেলিকপ্টারটি অবতরণের জন্য ফরিদপুর স্টেডিয়াম এলাকা ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সরেজমিনে রাজেন্দ্র কলেজ মাঠে দেখা গেছে, দক্ষিণ পাশে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার বিশাল মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। ফরিদপুর পৌরসভার পানির গাড়ি দিয়ে মাঠ সমতল ও ধুলোমুক্ত করার কাজ চলছে।
প্রস্তুতি তদারকিতে মাঠে সার্বক্ষণিক অবস্থান করছেন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ। জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া জানান, চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নিরাপত্তা বাহিনী (সিএসএফ) সমন্বিতভাবে কাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের