ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার সুষ্ঠু তদন্ত চাইলেন জাতিসংঘ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছেন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে দ্রুত ও নিরপেক্ষভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করতে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। তিনি জানান, মহাসচিব হাদির হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
দুজারিক বলেন, হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা কমানোর জন্য সকল পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত হয়।
এর আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনও এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আহ্বান জানিয়েছে। মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক জোর দিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে মানবাধিকার কমিশনার বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হাদির সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা এ উদ্বেগ আরও বাড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রতিশোধের পথ গ্রহণ করলে শুধু বিভেদ গভীর হবে এবং সকলের অধিকার ক্ষুণ্ন হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত