ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
উপাচার্যের সম্মতি পেলেই ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটে স্থগিত আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যের অনুমোদন মিললে পরীক্ষা-নির্ধারিত তারিখ ও সময় আজই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সভায় একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য একটি তারিখ নির্বাচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বর্তমানে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা ও দাফন কার্যক্রমে ব্যস্ত আছেন। তার সম্মতি পাওয়ার পরেই ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।
উল্লেখ্য, ‘সাহসী জুলাই যোদ্ধা’ শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আগামীকাল শনিবার বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। পরবর্তীতে রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালনের প্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যু বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত