ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডাকসু নির্বাচন উপলক্ষে রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের দিন শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং এবং পলাশী ক্রসিং দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। যানবাহনের চালক ও যাত্রীদের এসব এলাকা ও আশপাশের সড়ক এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহনগুলোকে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ না করে বাইপাস বা বিকল্প সড়ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স চলাচল এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানায়, নির্বাচনের দিন যান চলাচল সীমিত করার উদ্দেশ্য হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও নিরাপদ রাখা। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিশেষ নজরদারি চালাবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ