ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করার ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে দেশের সাধারণ মানুষের উপার্জন দ্বিগুণ করার এক উচ্চাভিলাষী লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে যেকোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় ‘সাহাপাড়া খাল খনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি উন্নয়নের এই নতুন রূপরেখা তুলে ধরেন। সরকার প্রধানের মতে, বিএনপির রাজনীতির মূল দর্শনই হলো সাধারণ মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন আনা।
দিনাজপুরের এই ঝটিকা সফরে প্রধানমন্ত্রী ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খালের খনন কাজের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি জানান, এই প্রকল্পটি সফলভাবে শেষ হলে ওই অঞ্চলের প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। ১২০০ হেক্টর আবাদি জমি সুপরিকল্পিত সেচ সুবিধার আওতায় আসবে, যা থেকে বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানি দৈনন্দিন ও গৃহস্থালি কাজে ব্যবহারের সুযোগ পাবেন।
দেশের জলাশয়গুলোর বর্তমান করুণ দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, এক সময় যেসব নদী ও খাল প্রবহমান ছিল, তার সিংহভাগই এখন ভরাট হয়ে গিয়েছে। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গিয়েছে। ছোট ছোট কালভার্ট ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে।’ তিনি জানান, এই প্রাকৃতিক সম্পদগুলো উদ্ধার করে বর্ষার পানিকে কাজে লাগিয়ে মৌসুমি খরা মোকাবিলাই তাঁর সরকারের প্রধান চ্যালেঞ্জ।
অর্থনৈতিক মুক্তির মডেল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি স্রেফ ক্ষমতার জন্য নয়, বরং পকেটে টাকা বাড়ানোর রাজনীতি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আজকে যে মাসে ৫ হাজার টাকা আয় করে আমরা চাই তার আয় আগামী দুই চার বছরের মধ্যে যাতে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছে। যে ২ হাজার টাকা ইনকাম করে আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে।’ শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইশতেহারের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান