ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসু নির্বাচন: কোন হলে কত ভোট, কার ভোট কোথায়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কিছুক্ষণ পরই শুরু হবে। টানা ১৩ দিনের সরব প্রচার-প্রচারণার পর এখন প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন ভোটারদের চূড়ান্ত রায়ের জন্য। ক্যাম্পাসজুড়ে শেষ মুহূর্তের নানা বিশ্লেষণ চলছে—কে কোন হলে কত ভোট পেতে পারেন, সে হিসাব-নিকাশে ব্যস্ত পর্যবেক্ষকরা।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ডাকসু নির্বাচনে মোট বৈধ ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। প্রতিটি ভোটারকে একসঙ্গে ৪১টি ভোট দিতে হবে—কেন্দ্রীয় সংসদের ২৮ পদে এবং হল সংসদের ১৩ পদে। ভোট দেওয়ার জন্য একজন ভোটার সময় পাবেন সর্বোচ্চ ১০ মিনিট।
হলভিত্তিক ভোটার সংখ্যা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছড়িয়ে রয়েছে এ বিপুল ভোটার। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৫ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ২৯৮ জন, অমর একুশে হলে ১ হাজার ৩০০ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৮০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০৭ জন, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭২ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ৫ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ৪৩ জন এবং জগন্নাথ হলে ২ হাজার ২২৫ জন ভোট দেবেন।
ছাত্রীদের মধ্যে সবচেয়ে বড় ভোটারকেন্দ্র রোকেয়া হল, যেখানে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১১০ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪৫ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৬ জন এবং কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।
কেন্দ্রভিত্তিক অ্যাটাচমেন্ট
ডাকসুর ইতিহাসে এবারই প্রথমবার আবাসিক হল থেকে ভোটকেন্দ্র সরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হয়েছে। মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কোন হলে কারা কোথায় ভোট দেবেন, সেই তালিকা প্রকাশ করেছে।
১. কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা (মোট ভোটার ৫,০৭৭)।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা (৪,৮৫৩ ভোটার)।
৩. টিএসসি কেন্দ্র: রোকেয়া হলের শিক্ষার্থীরা (৫,৬৬৫ ভোটার)।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা (৪,৭৫৫ ভোটার)।
৫. সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা (৪,৮৩০ ভোটার)।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা (৬,১৫৫ ভোটার)।
৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা (৪,৪৪৩ ভোটার)।
৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হলের শিক্ষার্থীরা (৪,০৯৬ ভোটার)।
নির্বাচনকালীন তথ্য
তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ চলবে। মোট ২৮ কেন্দ্রীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী। প্রতিটি ভোট শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে তারা বেছে নেবেন তাদের প্রতিনিধিদের।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)