ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
লেনদেন কমার নেপথ্যে ১১ খাতের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: সোমবার (০৮ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ৬ লাখ টাকা কম। এই লেনদেন কমার নেপথ্যে ছিল ছিল ১১ খাতের শেয়ার। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, তথ্য প্রযুক্তি, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, জেনারেল ইন্স্যুরেন্স, আর্থিক, কাগজ ও প্রকাশনা, মিউচ্যুয়াল ফান্ড এবং পাট।
আজ ডিএসইতে এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এদিন ডিএসইতে এ খাতে লেনদেন হয়েছে ১১৮ কোটি ১০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১৩ কোটি ২০ লাখ টাকা কম।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্য লাইফ ইন্স্যুরেন্স খাতে। আজ এই খাতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৭ কোটি ১৯ লাখ টাকা কম।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক খাতে। খাতটিতে আজ লেনদেন হয়েছে ৯৪ কোটি ৮০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১১ কোটি ১৯ লাখ টাকা বেশি।
তথ্য প্রযুক্তি, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, জেনারেল ইন্স্যুরেন্স, আর্থিক, কাগজ ও প্রকাশনা, মিউচ্যুয়াল ফান্ড এবং পাট
অন্য খাতগুলোর মধ্যে- তথ্য প্রযুক্তি খাতে ৯০ কোটি ১৬ লাখ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৮০ কোটি ৪০ লাখ টাকা, বিবিধ খাতে ৭৯ লাখ ৬৫ লাখ টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৬৫ কোটি ৫০ লাখ টাকা, আর্থিক খাতে ৫৭ কোটি ২০ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ৩৮ কোটি ৮৫ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২১ কোটি ৩৩ লাখ টাকা এবং পাট খাতে ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ