ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
রোববার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ছে। কোম্পানিগুলো নিজেরাও শেয়ার দরে অস্বাভাবিক হারে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৪৪ টাকা ২০ পয়সায়। আর গত ৩ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৬০ পয়সা বা ৪৪ শতাংশ।
অন্যদিকে, গত ১৩ আগস্ট বিডিকম অনলাইনের কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৩০ পয়সায়। আর গত ৪ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা বা ৪২ শতাংশ।
অপরদিকে, গত ১৪ আগস্ট মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ছিল ১৪ টাকায়। আর গত ৪ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৮ পয়সায়। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৪৮ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি