ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ প্রতিষ্ঠানের বোর্ড সভা। কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম, বিআইএফসি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিকস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, রূপালী ব্যাংক এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় পদ্ম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। অপরদিকে, লাফার্জহোলসিম, বিআইএফসি, তাকাফুল ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিকস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড এবং রূপালী ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে।
কোম্পানিগুলোর নাম, ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণার তারিখ ও সময় নিচে দেওয়া হলো-
২০ জুলাই
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক দুপুর আড়াইটায়
রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের দ্বিতীয় প্রান্তিক বিকাল ৩টায়
২১ জুলাই
ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের দ্বিতীয় প্রান্তিক বিকাল সাড়ে ৩টায়
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক বিকাল ৪টায়
২২ জুলাই
আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক বিকাল ৩টায়
ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক বিকাল সাড়ে ৩টায়
তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের সন্ধ্যা সাড়ে ৭টায়
২৩ জুলাই
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা বিকাল সাড়ে ৩টায়
বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক বিকাল ৩টায়
লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিকের বিকাল সাড়ে ৪টায়
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ