ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুন এলাকায় পদাতিক সেনারা একটি স্থল অভিযান চালানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা হেঁটে চলছিলেন, কোনো যানবাহনে ছিলেন না। বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং বাকিরা আহত হন।
নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। দু’জনই জেরুজালেমের বাসিন্দা এবং নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বাকি নিহতদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
ঘটনার পর হতাহতদের উদ্ধারে গেলে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে। আহত ১৪ জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
আইডিএফ জানায়, সেনাদের অভিযান শুরুর আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়েছিল। এরপরও তারা প্রতিরোধের মুখে পড়ে।
নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীন থেকে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নিচ্ছিলেন। এই অভিযানের লক্ষ্য ছিল—এলাকায় থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন