ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রিমান্ড শেষে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট আইসিউতে
রিমান্ডে থাকা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিলবিক্রমা সিংহকে আদালতের নির্দেশে শনিবার বিকালে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দ্য মিরর।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপপরিচালক ডা. রুকশন বেল্লানা জানিয়েছেন, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার কারণে জরুরি চিকিৎসা ইউনিট থেকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিক্রমাসিংহের স্বাস্থ্য আরও অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
এর আগে একই দিন বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়ার পর তাকে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন ধরা পড়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গতদিনই তাকে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহকে জামিন দিতে অস্বীকৃতি জানায় কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় যুক্তরাজ্য সফরের জন্য রাষ্ট্রীয় অর্থ প্রায় ১৬.৬ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার) ব্যবহার করেছেন।
কারাগার বিভাগের মুখপাত্র জগত বিরাসিংহ জানিয়েছেন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা থাকার কারণে তাকে প্রথমে কারাগারের হাসপাতালেই রাখা হয়েছিল। কারাগারের চিকিৎসা বোর্ডের পরামর্শে শনিবার বিকালে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত