ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরান যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: পিট হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাত কয়েক সপ্তাহ ধরে দীর্ঘায়িত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পরিস্থিতির ওপর নির্ভর করে এই যুদ্ধ সর্বোচ্চ প্রায় আট সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
বুধবার ওয়াশিংটনে পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুদ্ধের সম্ভাব্য সময়কাল সম্পর্কে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
হেগসেথ বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। তার ভাষায়, “এটি তিন সপ্তাহও হতে পারে, চার সপ্তাহ হতে পারে, আবার ছয় বা আট সপ্তাহ পর্যন্তও গড়াতে পারে।” তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা নির্ধারিত গতিতেই এগোচ্ছে।
তিনি দাবি করেন, যুদ্ধে প্রতিপক্ষ এখন ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই চাপ বজায় রাখতে চায়। সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলেও তিনি জানান।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
আলোচনা ভেঙে যাওয়ার পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন এপিক ফিউরি’। একই সময় ইসরায়েলও ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
যুদ্ধ শুরুর কয়েকদিন পর ২ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান প্রায় চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে তিনি মনে করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত