ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন সংকট নিরসনে একটি টেকসই সমাধানের পথ খুঁজতে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে কক্সবাজারে তিন দিনব্যাপী এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে।
আগামী ২৪ থেকে ২৬ আগস্ট উখিয়ার ইনানীতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সংলাপের আয়োজন করেছে।
মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে এসে বাংলাদেশে প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের দীর্ঘদিনের অবস্থান এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে উখিয়া-টেকনাফের স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকের ভয়ংকর আগ্রাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে এই সম্মেলন স্থানীয়দের মধ্যে প্রত্যাবাসন নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, এই সম্মেলনটি মূলত আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ১০৭ দেশের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের একটি প্রস্তুতি সভা।
তিনি বলেন, "কক্সবাজারের এই সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা সরাসরি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।"
তিন দিনের এই আয়োজনে ২৪ ও ২৫ আগস্ট মোট পাঁচটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচনার মূল বিষয়বস্তু থাকবে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা। সম্মেলনের শেষ দিন, ২৬ আগস্ট, আমন্ত্রিত অতিথিরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি