ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বর্ষীয়ান শিক্ষাবিদ ড. রেজাউল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক: রংপুরের শিক্ষাঙ্গনের উজ্জ্বল দৃষ্টান্ত এবং কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক ইন্তেকাল করেছেন। (ইন্না...রাজিউন)
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর শিক্ষা ও সাংস্কৃতিক অবদান রংপুর অঞ্চলের মানুষ আজীবন স্মরণ করবে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামীকাল রোববার কারমাইকেল কলেজ ও কেরামতিয়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
ড. মুহাম্মদ রেজাউল হকের মৃত্যুতে রংপুর প্রেসক্লাব, মুক্তাঙ্গন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, কাকাশিস, বাঁধন, কাকানাস, স্পন্দন, বিতর্ক পরিষদ, আবৃত্তি সংসদ, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
এছাড়া, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী অঙ্গসংগঠনও গভীর শোক প্রকাশ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর