ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
গেজেট প্রকাশ: তিন শর্তে বাতিল হতে পারে বিসিএসের নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত ৪৪তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এসব প্রার্থীর যোগদান প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে গেজেট প্রকাশের পরও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিয়োগ বাতিল হতে পারে বলে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সরকার তিনটি শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিলের বিধান রেখেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো গেজেটভুক্ত ক্যাডার কর্মকর্তা যদি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহের জন্য অঙ্গীকারাবদ্ধ হন, তাহলে তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
এছাড়া, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কোনো প্রার্থীর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং সে ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল হবে।
উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর পিএসসি ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করেছিল। তবে সর্বশেষ প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় চূড়ান্তভাবে ১৮৬ জন প্রার্থী এই বিসিএস নিয়োগ থেকে বাদ পড়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে