ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ থমকে গেল সিলেটের রেল যোগাযোগ। চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অংশের ট্রেন চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ভানুগাছ ও শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। এর ফলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস মাগুরছড়া এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি চলাচল করতে না পেরে মাঝপথেই আটকে যায়।
পরে বিকল্প হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ইঞ্জিন সংযুক্ত করার সময় হুক ছিঁড়ে গেলে আবারও সমস্যা দেখা দেয়। ফলে উদ্ধার কার্যক্রমে বিলম্ব হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
এই ঘটনায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকাগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী দীর্ঘ সময় ট্রেনে ও স্টেশনে আটকে থাকতে বাধ্য হন।
ভানুগাছ রেল স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন পাঠানো হলেও কারিগরি ত্রুটির কারণে সংযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর