ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আওয়ামী ভোটারদের বড় অংশ বিএনপিতে ঝুঁকছে, সোচ্চার জরিপ
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটব্যাংক এবার বড় ধরনের রদবদলের মুখে পড়তে পারে—এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও গবেষণা সংস্থা ‘সোচ্চার’। সংস্থাটির জরিপ অনুযায়ী, আওয়ামী লীগের একটি বড় অংশের ভোট বিএনপি ও জামায়াতে ইসলামীতে ভাগ হয়ে যেতে পারে।
সোচ্চারের বিশ্লেষণে বলা হয়েছে, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ এবার ধানের শীষে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। একই সঙ্গে ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ফলে আওয়ামী লীগের সাবেক ভোটারদের বড় অংশই দল পরিবর্তনের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছে সংস্থাটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপে অংশ নেওয়া আওয়ামী লীগের সাবেক ভোটারদের একটি অংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। জরিপ অনুযায়ী, ১০ দশমিক ৮ শতাংশ ভোটার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার মতামত দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
ড. শিব্বির আহমেদ জানান, জরিপটি ঢাকার গুরুত্বপূর্ণ চারটি সংসদীয় এলাকা—ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনে পরিচালিত হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, মূলত তাদের মতামতের ভিত্তিতেই এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
গবেষণা সংস্থাটির মতে, এই জরিপ ফলাফল দেশের ভোটারদের রাজনৈতিক মনোভাব ও ভোটের প্রবণতায় উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি