ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
জাবের গুলিবিদ্ধের খবর সম্পূর্ণ ভুয়া: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো জাবের গুলিবিদ্ধ হওয়ার খবর সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি বলেন, এ ধরনের খবর শুধু উত্তেজনা সৃষ্টি করে এবং অপসাংবাদিকতার উদাহরণ।
তিনি জানান, আবদুল্লাহ আল জাবেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ফেসবুকে একটি লাল ব্যানারে পোস্ট করা হয়, যেখানে ‘গুলিবিদ্ধ’ শব্দটি ব্যবহার করে দাবি করা হয় যে তিনি গুলিতে আহত হয়েছেন। অধিকাংশ মানুষের ধারণায় গুলিবিদ্ধ মানেই সরাসরি তাজা গুলির আঘাত। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে।
শফিকুল আলম বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রও এই পোস্টকে সত্য ধরে নিয়ে ভুল তথ্য পরিবেশন করেছে। ফটোকার্ড এবং শিরোনামে দাবি করা হয়েছে যে জাবেরকে গুলি করা হয়েছে। এর ফলে ভাইরাল হওয়া ভুল তথ্য জনমনে আতঙ্ক তৈরি করেছে।
তিনি আরও বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ঢামেকের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ নিশ্চিত করেছে, ওই সময় কোনো গুলি চালানো হয়নি। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও জানায়, জাবেরসহ কোনো আন্দোলনকারীকেই গুলি করা হয়নি।
প্রেস সচিব উল্লেখ করেন, সংবাদ সংগ্রহ ও প্রচার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক ভুল তথ্যের কারণে সহিংসতা, অরাজকতা এবং দাঙ্গা তৈরি হতে পারে। গতকালকের সংঘর্ষের ঘটনায় সাংবাদিকরা যথাযথ যাচাই ছাড়াই ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করেছে। পরিস্থিতি শান্ত হয় কেবল সরকার, পুলিশ ও হাসপাতালের প্রামাণিক বিবৃতির পরে।
তিনি অতীতের উদাহরণ তুলে ধরে বলেন, মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর অপসাংবাদিকতা পরিস্থিতি আরও উত্তেজিত করেছিল। স্পর্শকাতর এবং বিভ্রান্তিকর প্রতিবেদনের কারণে কর্মকর্তারা দীর্ঘ সময় স্কুলে অবরুদ্ধ থাকেন। একই ধরনের পরিস্থিতি গতকালও তৈরি হওয়ার ছিল।
শফিকুল আলম শেষ করেন, সাংবাদিকরা সরকার ও রাজনীতিবিদদের সমালোচনা করতে দেরি করেন না, কিন্তু নিজেদের যাচাই ও নির্ভুলতার প্রতি মনোযোগ কম দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি