ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন একাধিক উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা সম্প্রতি নিজেদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। খবর অনুযায়ী, কিছু উপদেষ্টা ইতোমধ্যে সাধারণ পাসপোর্ট হাতে পেয়েছেন, আর বেশ কয়েকজনের আবেদন প্রক্রিয়াধীন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, এ তালিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা রয়েছেন। আরও অনেকের আবেদন থাকতে পারে, তবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্যমতে, প্রথম আবেদন করেছিলেন আদিলুর রহমান খান। ২৫ জানুয়ারি তিনি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন এবং একই দিন সচিবালয়ের পাসপোর্ট অফিসে আবেদন জমা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তারপরে ২৫ জানুয়ারি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হয়। তবে তার স্ত্রী সায়রা রহমান খান যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় বাংলাদেশি কূটনৈতিক পাসপোর্ট নেননি।
পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কূটনৈতিক পাসপোর্ট ইস্যু এবং বাতিলের সব সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নির্দেশ দেয় এবং তদনুযায়ী পাসপোর্ট প্রদান করা হয়।
সূত্র জানায়, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে কূটনৈতিক পাসপোর্ট রূপান্তরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আবেদন যাচাইয়ের জন্য পুলিশের কঠোর ভেরিফিকেশন ও গোয়েন্দা সংস্থার ছাড়পত্র বাধ্যতামূলক ছিল। তবে ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সংশোধনীতে বলা হয়, “বিগত সরকারের সময়ে যারা পদে অধিষ্ঠিত ছিলেন এবং কূটনৈতিক পাসপোর্ট পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে ২২ আগস্ট ২০২৪ সালের নির্দেশনা প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী আবেদন গ্রহণযোগ্য।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)