ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আয়োজনে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেবেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই সভায় উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে গত ৯ ডিসেম্বর লন্ডনে অবস্থানকালে তারেক রহমান ভার্চ্যুয়ালি অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। ওই সভায় দেশ-বিদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান