ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘মৎস্যসম্পদ আমাদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির অংশ’
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ খাত কেবল অর্থনীতি বা প্রযুক্তির বিষয় নয়, বরং এটি আমাদের ধর্ম, সংস্কৃতি ও সামাজিক জীবনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এ এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা যে মৎস্যসম্পদ নিয়ে কাজ করি, তা আমাদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির অংশ।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, হালদা নদী সাধারণ মানুষের সম্পদ। তাই গবেষণার উপস্থাপনা এবং চূড়ান্ত প্রতিবেদন এমনভাবে প্রকাশ করা উচিত, যা জনগণ সহজে বুঝতে পারে। যদিও প্রেজেন্টেশন বা শিরোনাম ইংরেজিতে হতে পারে, চূড়ান্ত প্রতিবেদনের ভাষা অবশ্যই বাংলা হওয়া প্রয়োজন।
নারীদের অংশগ্রহণের গুরুত্বেও তিনি গুরুত্বারোপ করেন। হালদা নদীর সামাজিক-অর্থনৈতিক গবেষণায় নদী পাড়ের নারীদের অভিজ্ঞতা ও মতামত অন্তর্ভুক্ত করা জরুরি। তাদের অংশগ্রহণ ছাড়া গবেষণা কখনো পূর্ণাঙ্গ হতে পারে না।
হালদা নদীর বর্তমান ঝুঁকির প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, মানুষের ধ্বংসাত্মক কর্মকাণ্ডই নদীর জন্য প্রধান হুমকি। তিনি ‘এনথ্রোপোজেনিক’ শব্দ ব্যবহার করে এটিকে মানুষের ভুল ও ক্ষতিকর কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ভুজপুর রাবার ড্যামের ক্ষতিকর প্রভাব থাকলে তা অপসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। গবেষণা চলমান থাকলেও কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা প্রয়োজন।
উপদেষ্টা তামাক চাষের ক্ষতিকর প্রভাবেও সতর্ক করেন। নদীতীরবর্তী তামাক চাষ মৎস্যসম্পদের জন্য হুমকি, তবে তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ হওয়ায় কিছুটা সুরক্ষা আশা করা যায়।
তিনি স্লুইস গেট ব্যবস্থাপনা এবং আগ্রাসী প্রজাতি ‘সাকার ফিস’ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, এই মাছ লুটেরা শ্রেণির মতো, তাই জাতীয় সংসদেও লুটেরা প্রবেশ করতে না পারে সেজন্য যোগ্য এবং সৎ মানুষ নির্বাচিত করা জরুরি।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং সম্মাননীয় অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি