ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৯ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংক অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে ৯টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, খেলাপি ঋণ বৃদ্ধি এবং মূলধন ঘাটতির কারণে এসব প্রতিষ্ঠান ‘অপরিচালনযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বুধবার গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে জরুরি বৈঠকে এসব প্রতিষ্ঠানের অবসায়নের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেওয়া হয়। ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ অনুযায়ী লাইসেন্স বাতিলের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে। ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কর্মরত কর্মীরা তাদের সব সুবিধা পাবেন।
বন্ধের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স।
বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের ঋণের বড় অংশ খেলাপি এবং লোকসান অত্যন্ত বেশি। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫৯ থেকে ৯৯ শতাংশের মধ্যে এবং লোকসান হাজার কোটি টাকার ওপর।
সরকারের প্রাথমিক ব্যয় প্রায় ৯ হাজার কোটি টাকা ধরা হয়েছে, যার মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের রেজুলেশন বিভাগ ইতোমধ্যে অবসায়নের প্রস্তুতি শুরু করেছে।
বর্তমানে দেশে মোট ৩৫টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যাদের মধ্যে ২০টি সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ২৫ হাজার ৮০০ কোটি টাকা, যার ৮৩ শতাংশ খেলাপি। বিপরীতে বন্ধকী সম্পদের মূল্য মাত্র ৬,৮৯৯ কোটি টাকা।
তুলনামূলক ভালো অবস্থানে থাকা ১৫টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার মাত্র ৭ দশমিক ৩১ শতাংশ এবং তারা লাভের মুখ দেখেছে।
বাংলাদেশ ব্যাংক আশা করে অবসায়নের প্রাথমিক ধাপে ক্ষুদ্র আমানতকারীদের টাকা নিরাপদে ফেরত দেয়া যাবে এবং কর্মরত কর্মীদের যথাযথ সুবিধা নিশ্চিত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক