ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাকায় পাঠিয়ে দিলে আপত্তি নেই: অমর্ত্য সেন
ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী জনগণের ওপর সহিংসতা এবং সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশি বলে চিহ্নিত করে মারধরের ঘটনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার ভাষাগত অসহিষ্ণুতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাংলায় কথা বলার কারণে পশ্চিমবঙ্গের কিছু মানুষকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এমন সন্দেহের কারণে।
তিনি আরও উল্লেখ করেন, তার নিজের ক্ষেত্রেও এমন সম্ভাবনা আছে যে, তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হতে পারে যেখান থেকে তার পরিবারের শিকড়ের সূত্রপাত।
৯১ বছর বয়সী এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ভারতের যুবসমাজ তাদের প্রাপ্য সামাজিক সুযোগ শীর্ষক এক আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন, আমি পত্রিকায় দেখলাম, কেবল বাংলায় কথা বলার কারণে কাউকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটা আমাকে কিছুটা চিন্তিত করেছে।
অমর্ত্য সেন বলেন, আমি ভাবছিলাম ফরাসিতে কথা বলব তবে একটাই সমস্যা, আমি ফরাসি জানি না। আমার পূর্বপুরুষের বাড়ি ঢাকায় হওয়ায় আমাকে বাংলাদেশেও পাঠানো হতে পারে, আর এতে আমার আপত্তি নেই।
আলোচনার সময় তিনি স্নাতক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন