ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় ভারতের শেয়ারবাজারে বড় উত্থান
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যচুক্তির ঘোষণা দেশের শেয়ারবাজারে উল্লম্ফন সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে মাত্র ১৮ শতাংশে নামানো হবে।
এই খবরের প্রভাবে মঙ্গলবার ও বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এর সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা দিয়েছে।
বিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনের এক পর্যায়ে সেনসেক্স ৩ হাজার ৬৫৭ পয়েন্ট বেড়ে ৮৫ হাজার ৩২৩ পয়েন্টে উঠেছিল। দিনশেষে সূচকটি ৮৩ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান নেয়। বুধবার সকাল ১১টা পর্যন্ত সূচক আরও ৬৮ পয়েন্ট বেড়ে ৮৩ হাজার ৮১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-৫০ সূচক লেনদেনের একপর্যায়ে ২৬ হাজার ৩০৮ পয়েন্টে পৌঁছালেও দিনশেষে ২৫ হাজার ৭২৭ পয়েন্টে নেমে আসে। বুধবার সকাল ১১টা পর্যন্ত সূচকটি ৫২ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৭৯৯ পয়েন্টে অবস্থান করছে।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তির অংশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে, সবচেয়ে বড় সম্ভাবনা হলো ভেনেজুয়েলার তেল। এর আগে শনিবার তিনি জানিয়ে দিয়েছিলেন, ভারত ইরানের নয়, ভেনেজুয়েলার তেল কিনবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন সেই শুল্ক প্রত্যাহার করছে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন। একইসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও জানিয়েছেন, সরাসরি জরিমানা মওকুফ না হলেও মোট শুল্ক ১৮ শতাংশ পর্যন্ত নামানো হবে। এটি কার্যকর হলে ভারতের ওপর মার্কিন শুল্ক পাকিস্তান (১৯%), চীন (৩০–৩৫%) ও বাংলাদেশ (২০%) এর তুলনায় সবচেয়ে কম হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?