ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানি ড্রোন ধ্বংস করল মার্কিন যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার এই ঘটনা সম্পর্কে জানায়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে বলেন, “ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছে থাকা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটিকে আঘাত হানার আগেই ধ্বংস করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। তবে ড্রোন কেন নিয়ন্ত্রণ হারিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মার্কিন প্রতিরক্ষা বাহিনী ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করার পর, রয়টার্স জাতিসংঘে ইরান মিশনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দো-প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একটি নৌবহর পাঠানোর নির্দেশ দেন। ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই এই নৌবহর আরব সাগরে মোতায়েন করা হয়েছিল।
এই ঘটনার সময়ে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের বৈঠকও চূড়ান্ত পর্যায়ে আছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে এই বৈঠক শুক্রবার শুরু হওয়ার কথা।
ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে প্রায় দুই যুগ ধরে ওয়াশিংটন ও তেহরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় রাখছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত