ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সেবায় ঘাটতি: ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে কঠোর অবস্থানে গেল সৌদি আরব। সেবায় ঘাটতির অভিযোগে বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির বড় একটি অংশের সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে ওমরাহ কার্যক্রমে যুক্ত প্রায় পাঁচ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের পারফরম্যান্স ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, নিয়মিত পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। মূল্যায়নে সেবা প্রদান, ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে একাধিক দুর্বলতার তথ্য উঠে এসেছে।
মন্ত্রণালয় জানায়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘাটতির অভিযোগ পাওয়া গেছে, তাদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ ও মানদণ্ড নিশ্চিত করতে পারলে এসব এজেন্সির চুক্তি পুনরায় কার্যকর করা হবে।
তবে এই সিদ্ধান্তে ওমরাহ যাত্রীদের ভোগান্তির আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। যেসব যাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং আগেই বুকিং সম্পন্ন হয়েছে, তাদের ওমরাহ কার্যক্রম আগের মতোই নির্বিঘ্নে চলবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও যাত্রীদের অধিকার রক্ষায় নজরদারি আরও জোরদার করা হবে। ভবিষ্যতেও সেবার মান রক্ষায় নিয়মিত মূল্যায়ন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের