ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিক্ষোভে বিদেশি সম্পৃক্ততা, ইরানে গ্রেপ্তার ১৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে বিদেশি সম্পৃক্ততার অভিযোগে বড় ধরনের ধরপাকড়ের ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তবে গ্রেপ্তারকৃতরা কোন দেশের নাগরিক—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, মরুপ্রধান ইয়াজদ প্রদেশেও জানুয়ারিতে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। তুলনামূলকভাবে জনসংখ্যা কম হলেও প্রায় ১০ লাখ মানুষের বসবাস এই প্রদেশে।
ইরানে সাম্প্রতিক এই বিক্ষোভের সূচনা হয় গত ডিসেম্বরে, যখন অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলন রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিকেই ইরানের সবচেয়ে সহিংস সরকারবিরোধী আন্দোলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরান সরকার এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। তেহরানের দাবি, বিদেশি উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমেই এই সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।
ইয়াজদ প্রদেশের পুলিশপ্রধান আহমাদ নেগাহবান বলেন, গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিকরা দাঙ্গামূলক কর্মকাণ্ড সংগঠিত, উসকে দেওয়া ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। কিছু ক্ষেত্রে তারা বিদেশে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছিলেন বলে দাবি করেন তিনি।
এদিকে, ইরানের বিচারিক কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বলেন, মার্কিন উসকানিতে যারা ভূমিকা রেখেছে কিংবা সহিংসতা সমর্থন করেছে—তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
ইরানি গণমাধ্যম আরও জানায়, গত মাসে তেহরানে সংঘটিত বিক্ষোভ-সহিংসতার ঘটনায় আলাদাভাবে চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)