ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শীতের মধ্যে ইউক্রেনের বিদ্যুতে রাশিয়ার ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক: শীতের তীব্রতার মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে কার্যত অচল করে দেওয়ার লক্ষ্যেই নজিরবিহীন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির একাধিক অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে নতুন করে বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, চলমান যুদ্ধে বিদ্যুৎ খাতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত।
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়া একযোগে ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে এই বড় ধরনের হামলা চালিয়েছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে বিদ্যুৎ ব্যবস্থার ওপর এত বড় আকারের হামলা দেখা যায়নি বলে দাবি করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, আগের দিন সোমবার রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রগুলো।
সোমবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনে সফর করেন। কিয়েভে তার এই উপস্থিতির প্রতিক্রিয়াতেই রাশিয়া পাল্টা শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই ব্যাপক হামলা চালিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ডিটেক এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের এই হামলা চলতি বছরে বিদ্যুৎ খাতের ওপর সবচেয়ে বড় আক্রমণ। হামলায় কোম্পানির অন্তত ১০ জন কর্মচারী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
জেলেনস্কি তার বার্তায় আরও বলেন, ইউক্রেনে বর্তমানে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং রাতে তা অনেক সময় মাইনাস ২০ ডিগ্রিতে নেমে যায়। এমন প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্ক বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া বলে অভিযোগ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা