ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কৌশলগত নিরাপত্তায় ‘চিকেন নেকে’ ভারতের বড় পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেন নেক’ এলাকায় মাটির নিচ দিয়ে রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে ভারত।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এই কৌশলগত প্রকল্পের ঘোষণা দেন।
ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই করিডরটি বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্ত সংলগ্ন। ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র স্থলপথ এটি। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি বা বড় ধরনের সংকটে এই সরু করিডরটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ভারতের উত্তর-পূর্বাঞ্চল মূল দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানান, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ রেললাইনটি পশ্চিমবঙ্গের রাঙ্গাপানি স্টেশন থেকে তিন মাইল হাট পর্যন্ত বিস্তৃত হবে। একই সঙ্গে বিদ্যমান রেললাইনগুলোকে চার লেনে উন্নীত করা হবে। ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, মূলত নিরাপত্তার খাতিরেই এই পাতাল পথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান আলোচনার প্রেক্ষাপটে ‘চিকেন নেক’ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ২০১৭ সালে দোকলাম সংকটের পর থেকেই এই করিডরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে ভারত। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যেন সামরিক সরঞ্জাম ও সেনা চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেটি নিশ্চিত করতেই এই ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা