ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মৃ'ত্যুদণ্ড স্থগিত, এরফান সোলতানি ফেরেছেন বাড়ি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানি জামিনে মুক্তি পেয়েছেন। দেশটির একটি আদালত শনিবার তাকে দুই বিলিয়ন তোমান (প্রায় ১২,৬০০ ডলার) জামিনে ছেড়ে দিয়েছে।
সোলতানির আইনজীবী আমির মুসাখানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এরফান সোলতানি মুক্তি পেয়েছে। তার মোবাইল ফোনসহ সব জিনিসপত্রও ফিরিয়ে দেওয়া হয়েছে।
এরফান সোলতানি ইরানের রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজের বাসিন্দা এবং পেশায় দোকানব্যবসায়ী। গত ৮ জানুয়ারি তাকে কারাজে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তারপর মাত্র তিন দিনের মধ্যে আদালত তাকে ফাঁসির দণ্ড দেয়।
মার্কিন পররাষ্ট্র দফতারের এক্স অ্যাকাউন্টে যদিও জানানো হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে ইরানের বিচার বিভাগ তা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তার মামলা এখনও তদন্তাধীন এবং ফাঁসির সাজা কার্যকর করা হয়নি।
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরই ইরান সরকার সোলতানিসহ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি তারা হাজার হাজার মানুষ হত্যা শুরু করে, তখন যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। এই সতর্কবার্তার পর ইরানি প্রশাসন মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করে।
গত ২৮ ডিসেম্বর ইরানে রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি প্রতিবাদে রাজধানী তেহরানের বাজারে ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভের সূত্রপাত হয়। কয়েক দিনের মধ্যে এই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
ইরান সরকার বিক্ষোভ দমন করতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। এ ঘটনায় ইতিমধ্যে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, এবং হাজার হাজার বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন। এরপর থেকে বিক্ষোভ ধীরে ধীরে কমে আসে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)