ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কুয়েতজুড়ে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫০০
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন ও শ্রম আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে তিন হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। গত জানুয়ারি মাসে চালানো এসব অভিযানের পর বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিজুড়ে কুয়েতের সব গভর্নরেটে একযোগে অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী।
এই অভিযানে বিভিন্ন দেশের মোট প্রায় ৩ হাজার ৫০০ নাগরিককে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এসব অভিযানে অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং ভিসা সংক্রান্ত নিয়ম ভঙ্গকারীরাও ধরা পড়েন। কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের একাধিক অভিযোগ ছিল।
দেশটির কর্তৃপক্ষ বলছে, আবাসন ও শ্রম আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে এই কঠোর নিরাপত্তা কার্যক্রম চালানো হয়েছে। এর মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারী ও নিয়মবহির্ভূতভাবে কর্মরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত কয়েক বছরে কুয়েত থেকে হাজার হাজার আইনলঙ্ঘনকারী প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠাই এসব অভিযানের মূল উদ্দেশ্য।
সরকারি কর্মকর্তারা আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে রাখতে বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের