ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সোমবার ভোরে পৃথক দুটি ভূমিকম্প অনুভূত, মাত্রা কত?
আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত জম্মু-কাশ্মীর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোমবার ভোরে পৃথক দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে উভয় কম্পনের মাত্রা ছিল ৪.৬। তবে কোনো এলাকা থেকেই এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায় ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জেলার পাত্তান এলাকা। ভোরে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। এর অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯.০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২.৭৮ ডিগ্রি।
ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অত্যন্ত ঝুঁকিপূর্ণ 'সিসমিক জোন-৫'-এর অন্তর্ভুক্ত। ২০০৪ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে এই অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের ভূমিকম্পগুলো অগভীর হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। সাধারণত অগভীর ভূমিকম্পের তরঙ্গ দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছায়, যা ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে সৌভাগ্যবশত সোমবারের এই কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য মেলেনি। সংশ্লিষ্ট এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)