ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রিমান্ড শেষে কারাগারে আনিসুল ও মেনন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানা এলাকায় মেহেদী হাসান হত্যা মামলায় আদালত রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় আসামিদের। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা হোক এই আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে আনিসুল হক ও রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ২০ আগস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা নেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এসময় পুলিশ ও আ’লীগ নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি