ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে গ্রেফতার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ আগস্ট) রাজধানী কলম্বোর সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। শ্রীলঙ্কার স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা দেরানা এ তথ্য নিশ্চিত করেছে।
৭৬ বছর বয়সী বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র কোনও মন্তব্য করেননি। বিক্রমাসিংহের কার্যালয় থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রনিল বিক্রমাসিংহে ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশটিতে চরম আর্থিক সংকট ও গণবিক্ষোভের মধ্য দিয়ে গোতাবায়া রাজাপাক্সে দেশত্যাগ ও পদত্যাগ করলে, বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা এবং পেশায় একজন আইনজীবী।
রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া বিক্রমাসিংহে মাত্র ২৯ বছর বয়সে মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন। ১৯৯৪ সালে দলের একাধিক শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর তিনি ইউএনপির নেতৃত্বে আসেন।
এ ঘটনাকে ঘিরে শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক