ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু : ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রচারণা চালানোর কাজে নিষেধাজ্ঞা
ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিস-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে/প্রাঙ্গণে প্রচারণা চালানোর কাজ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এসব কাজ স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে 'নির্বাচন আচরণ বিধিমালা' ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী/পক্ষ নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে আগামী ২৬ আগস্ট ২০২৫ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সাংগঠনিক পরিচয়ে প্রচার কার্যক্রম চালাতে পারবে। ইতিমধ্যে জানানো হয়েছে, প্রচারকাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক/আর্থিক/সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।
'এছাড়া এই দিনগুলোতে প্রার্থী/প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিস-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে/প্রাঙ্গণে প্রচারণা চালানোর কাজ করা যাবে না। এগুলো স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে 'নির্বাচন আচরণ বিধিমালা' ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবেবিবেচ্যহবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)