ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিজেপিকে 'ফ্যাসিবাদী' আখ্যা দিয়ে ঝড় তুললেন থালাপতি
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় রাজনীতিতে পা রেখেই ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছেন। নিজের নতুন রাজনৈতিক দল 'তামিলাগা ভেট্রি কাজাগাম' (টিভিকে)-এর বিশাল সমাবেশে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে 'ফ্যাসিবাদী' এবং 'আদর্শগত শত্রু' হিসেবে আখ্যা দিয়েছেন। একইসাথে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-কে 'একমাত্র রাজনৈতিক শত্রু' বলে ঘোষণা করেছেন।
শনিবার (২৩ আগস্ট) মাদুরাইয়ে আয়োজিত মহাসমাবেশে লক্ষ লক্ষ সমর্থকের সামনে বিজয় বলেন, "আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।"
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে না গিয়ে 'একলা চলো' নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, "সিংহ সব সময়ই সিংহ। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। আর সেই সিংহই জঙ্গলের রাজা।"
তামিল রাজনীতির ইতিহাসে ১৯৬৭ ও ১৯৭৭ সালের পালাবদলকে স্মরণ করে তিনি ভবিষ্যদ্বাণী করেন, "২০২৬ সালেও সেই রকম এক রাজনৈতিক জাদু ঘটবে এবং নতুন শক্তির উত্থান হবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয় বলেন, "আপনি হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনার যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।" তিনি শিক্ষার্থীদের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।"
২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই থালাপতি বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই আক্রমণাত্মক ভঙ্গি এবং স্পষ্টভাষী বক্তব্য প্রমাণ করে যে, তিনি ডিএমকে এবং এআইএডিএমকে-এর বাইরে একটি শক্তিশালী বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)