ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তুরস্কের ১২ সেনা নিহত
ইরাকে ভয়বাহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে এক অভিযানে তুরস্কের ১২ জন সেনা নিহত হয়েছেন। জানা গেছে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকের একটি গুহায় অভিযান চালানোর সময় মিথেন গ্যাসের প্রভাবে অন্তত ১২ সেনা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৭ সেনা গুরুতর অসুস্থ হয়েছেন। রোববার (৬ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গুহাটিতে তল্লাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সময় হঠাৎ করে সেনারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার নিহত সেনাদের মরদেহ দক্ষিণাঞ্চলীয় হাক্কারি প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে আয়োজিত বিদায় অনুষ্ঠানের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীসহ দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, মিথেন গ্যাস নিজে বিষাক্ত না হলেও, বদ্ধ স্থানে উচ্চ মাত্রায় জমে গেলে শ্বাসরোধ করে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কীভাবে গুহার ভেতরে এমন মাত্রায় মিথেন জমা হয়েছিল তা তদন্তাধীন।
জানা গেছে, ২০২২ সালের মে মাসে তুরস্ক পরিচালিত অপারেশন ক্ল্যাউ লক এ নিহত এক সেনার মরদেহ উদ্ধারে গুহাটিতে এই অভিযান চালানো হচ্ছিল। এ অভিযান ছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর বিরুদ্ধে।
প্রসঙ্গত, পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। ১৯৮০-এর দশক থেকে সংগঠনটি কুর্দি স্বশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিল। এ দীর্ঘ সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।
তবে চলতি বছরের মার্চে পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং মে মাসে সংগঠনটি তাদের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে বিলুপ্তির ঘোষণা দেয়। সংগঠনের মতে, তারা তাদের ঐতিহাসিক মিশন সম্পন্ন করেছে। এখন গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব নেবে রাজনৈতিক দলগুলো।
উল্লেখ্য, পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওজালান ১৯৯৯ সাল থেকে তুরস্কে কারাবন্দি রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে তিনি সব সশস্ত্র গ্রুপ বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিলেন। তার সেই আহ্বানের ধারাবাহিকতাতেই সংগঠনটি অস্ত্র ত্যাগের ঘোষণা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস