ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে সাম্প্রতিক হামলার জবাবদিহি নিশ্চিত না করলে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। সোমবার (৭ জুলাই) ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরাঘচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সরাসরি লঙ্ঘন।
তিনি আরও বলেন, ২০১৫ সালে পাস হওয়া প্রস্তাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছিল, অথচ এখন তা লঙ্ঘন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের ইরানবিরোধী হামলায় জড়িত এবং তার প্রমাণ মিলেছে ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার মাধ্যমে। এসব হামলায় ইরানের অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলের অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জন আহত হয় বলে জানায় হিব্রু বিশ্ববিদ্যালয়।
ব্রিকস প্লাস জোটের সদস্যরা ব্রাজিলের বৈঠকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করে এক বিবৃতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানায়। যদিও বিবৃতিতে দেশ দুটির নাম উল্লেখ করা হয়নি, তবে তারা পরিষ্কারভাবে বলেছে, ১৩ জুন ইরানে চালানো হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত উদ্বেগজনক।
বিশ্লেষকরা বলছেন, ব্রিকস প্লাস জোটের এই অবস্থানকে তেহরানের জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, বিশেষত এমন সময়ে যখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে