ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে ৭০ হাজার একর
ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ভয়াবহ দাবানল ‘মাদ্রে ফায়ার’ ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৮০০ একর এলাকা পুড়ে গেছে। বুধবার শুরু হওয়া এই আগুন চলতি বছরের ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে।
ক্যাল ফায়ারের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৬০০-এর বেশি ফায়ারফাইটার এবং ব্যবহৃত হচ্ছে ৪০টিরও বেশি দমকল ইঞ্জিন। ইতোমধ্যে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি আগুনের হুমকির মধ্যে রয়েছে।
এই দুর্যোগের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু সংকট মোকাবিলায় ফেডারেল সংস্থার বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন, যা নিয়ে কড়া সমালোচনা করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। শুক্রবার তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে নতুন করে ১৫টি আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, “এখনই জেগে উঠতে হবে। ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলোর জন্য অর্থ বরাদ্দ না দিলে এই সংকট আরও বাড়বে।”
গভর্নরের প্রেস অফিস জানায়, ‘মাদ্রে ফায়ার’ এখনো জনবসতি থেকে কিছুটা দূরে রয়েছে, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে জলবায়ু গবেষক ড্যানিয়েল সোয়েইন সতর্ক করে বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এ বছর অস্বাভাবিক শুষ্ক শীত ও বসন্তের কারণে গাছপালা শুকিয়ে গেছে, যা আগুন ছড়ানোর ঝুঁকি অনেক বেশি করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক