ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
থাইল্যান্ডে রাজনৈতিক নাটকীয়তা, মাত্র ১ দিনের প্রধানমন্ত্রী তিনি
থাইল্যান্ডে বিরল এক রাজনৈতিক নাটকের ঘটনা ঘটেছে, যেখানে মাত্র এক দিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত।
মঙ্গলবার (০১ জুলাই) প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে একটি ফাঁস হওয়া ফোনালাপের সূত্র ধরে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এরপর আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করলে সুরিয়াকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
৩৮ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার ‘শিনাওয়াত্রা’ বংশের উত্তরসূরি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়েছে, একটি ফাঁস হওয়া ফোনালাপে তিনি সেনাবাহিনীর সমালোচনা করেন এবং ক্যাম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত বিরোধে সে দেশের পক্ষে অবস্থান নেন।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, এ ধরনের আচরণ গুরুতর অনৈতিকতার আওতায় পড়ে। আদালত জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলবে এবং তিনি আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার সুযোগ পাবেন।
এই পরিস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে সেটি মাত্র এক দিনের জন্য। অর্থাৎ বলা যায়, থাইল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হচ্ছেন। কারণ বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফুমথম উইচায়াচাই। পাশাপাশি তিনি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। নিয়ম অনুযায়ী ফুমথমই হবেন পরবর্তী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
গত বছরের আগস্টে পেতংতার্ন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার স্থগিতাদেশ থাই রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এ অবস্থায় পিউ থাই পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক